ভৈরবী
বানান বিশ্লেষণ :
ভ্+ঐ+র্+অ+ব্+ঈ।
উচ্চারণ:
bʰoi.ro.bi
(ভোই.রব্)
ভোই.রো.বি [ভোই এবং রো.বি ৩টি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
শব্দ-উৎস:
সংস্কৃত
भैरवी
(ভৈরবী)>বাংলা
ভৈরবী।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
বিশেষ্য {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | অভিলব্ধি | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
১.১. চৌষট্টি যোগিনীর মধ্যে প্রধানা। ইনি ছিলেন দুর্গার সহচরী ও তাঁরই মত পূজনীয়া। ইনি বিভিন্ন সময়ে দেবীর সহযোগী শক্তি হিসাবে দেবীকে সাহায্য করতেন।
১.২. সতীদেহের খণ্ডিত অংশ যে সকল পতিত হয়েছিল, সে সকল স্থান পীঠস্থান নামে পরিচিত। এই সকল পীঠস্থানের অধিষ্ঠাত্রী দেবী ভৈরবী নামে অভিহিত হয়। দেখুন : পীঠস্থান
২. ঊর্ধ্বক্রমবাচকতা { | সুরাঙ্গ | সুরশৈলী | ক্ষুদ্রসুর | সুর | স্বরবিন্যাস | স্বর | সঙ্গীতোপযোগী শব্দ | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা |
৩.১. ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত ১০টি ঠাটের একটি । এর কাঠমো- স ঋ জ্ঞ ম প দ ণ র্স। এই ঠাটের জনক রাগ ভৈরবী। [দেখুন: ভৈরবী (ঠাট) ও ভৈরবী (রাগ)]