ভণ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ বলা। প্রাচীন ও মধ্যযুগীয় কবিতায় এই ক্রিয়ামূলজাত
পদ বাংলাতে ব্যবহৃত হয়েছে। এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের প্রথম নমুনা পাওয়া যায়
খ্রিষ্টীয় অষ্টম শতাব্দীর দিকে রচিত চর্যাপদে। যেমন—
লুই ভণই গুরু পূচ্ছিঅ জাণ/লুইপাদানাম। চর্যাগীতিকা-১।
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন শব্দগুলো হলো
শব্দ-উৎস: সংস্কৃত भोः (ভোঃ)>বাংলা ভো (বিসর্গ বর্জিত)।
পদ: অব্যয় (সম্বোধন)
অর্থ: ওহে, ওগো, ওহে।
সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী। (আঙ্গণ ঘরপণ সুন ভো বিআতী/কুক্কুরীপাদানাম্। চর্যাগীতিকা-২)।