ভঙ্গ
বানান বিশ্লেষণ :
ভ্+অ+ঙ্+গ্+অ।
উচ্চারণ:
bʰɔŋ.go
(ভঙ্.গো)
শব্দ-উৎস:
সংস্কৃত
ভঙ্গ>বাংলা
ভঙ্গ
১. ভাঙা, ভাঙন। যেমন: ভঙ্গ কাঁচ।
২. সমাপ্তি, শেষ। যেমন: সভাভঙ্গ
৩. বিভাজন। যেমন: বঙ্গভঙ্গ
৪. বিনষ্ট। যেমন: স্বাস্থ্যভঙ্গ।
৫. অগ্রাহ্য। যেমন: প্রথাভঙ্গ।
৬. সহজে ভেঙে যায় এমন। ভঙ্গপ্রবণ