ভ্রমণ
বানান
বিশ্লেষণ: ভ্+র্+অ+ম্+অ+ণ্+অ
উচ্চারণ:
ভ্রো.মোন্
শব্দ-উৎস:
সংস্কৃত भ्रमण
(ভ্রমণ)>
বাংলা ভ্রমণ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √ভ্রম্
(ভ্রমণ করা) +
অন্ (ল্যুট),
ভাববাচ্য।
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { যাত্রা | চলনকর্ম | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: পর্যবেক্ষণ এবং উপভোগের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার কাজ।
ইংরেজি: journey, journeying।
২. ঊর্ধ্বক্রমবাচকতা { | প্রাণায়াম | হটযোগ | যোগমার্গ | যোগব্যায়াম | শারীরচর্চা | সশ্রম প্রচেষ্টা | শ্রম | কাজ | কার্যক্রম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: যোগশাস্ত্রে বর্ণিত একটি প্রাণায়াম বিশেষ।
[দেখুন: ভ্রমণ প্রাণায়াম]