ভূমিকা
বানান
বিশ্লেষণ :
উচ্চারণ:
শব্দ-উৎস:
সংস্কৃত
भूमिका
(ভূমিকা)>
বাংলা ভূমিকা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ভূমি {√ভূ
(হওয়া) +মি,
অধিকরণবাচ্য}+ক্
(কন্)+
আ (টাপ্)
পদ:
১. বিশেষ্য
১.১. ঊর্ধ্বক্রমবাচকতা {| পুস্তক | প্রকাশনা | সৃষ্টকাজ | উৎপন্নদ্রব্য | মনুষ্য সৃষ্টিকর্ম | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: গ্রন্থের প্রস্তাবনা, যাতে গ্রন্থটির বিষয়বস্তু, উদ্দেশ্য, প্রেক্ষাপট ইত্যাদি নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
সমার্থক শব্দবলি: অনুক্রমণিকা, অবতরণিকা, অবতারণ, উপক্রমণিকা, উপক্রমণী, উপোদ্ঘাত, প্রস্তাব, প্রস্তাবনা, ভূমিকা, মুখবন্ধ, সূচন, সূচনা।
উদাহরণ: বইটির ভূমিকা অত্যন্ত ভালো হয়েছে)।
ইংরেজি: introduction।
১.২ ঊর্ধ্বক্রমবাচকতা { নিষ্পাদন | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: কোনো কর্মকাণ্ডে কারো বিশেষ কার্যক্রম।
সমার্থক শব্দবলি: কর্মকাণ্ড, কার্যক্রম, কার্যধারা, কার্যপ্রণালী, ভূমিকা।
উদাহরণ: কর্মকাণ্ডের পাত্র হিসেবে। স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
নাটকে চরিত্র রূপায়ণ অর্থে- (চরিত্র)। (তিনি সিরাজদ্দৌল্লা নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেছিলেন)।