ভূতত্ত্ব
বানান
বিশ্লেষণ :
ভ্+ঊ+ত্+অ+ত্+ত্+ব্+অ।
উচ্চারণ:
bʰu.t̪ɔ.t̪o
(ভু.তত্. তো)
ভু.তৎ.তো [ভু একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। বাংলাতে ত্ত্ব-এর উচ্চারণ হয় ত্.তো। তত্ত্বের পূর্বের ত-এর সাথে ত্.তো-এর ত্ যুক্ত হয়ে একাক্ষর তত্ উচ্চারিত হবে। অবশিষ্ট তো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
শব্দ-উৎস:
সংস্কৃত
भूतत्त
(ভূতত্ত্ব)>বাংলা
ভূতত্ত্ব।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| ভূ-সংস্থানবিদ্যা | প্রাকৃতিক বিজ্ঞান | বিজ্ঞান | জ্ঞান-শাখা | জ্ঞানস্বক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: পৃথিবী সম্পর্কিত যাবতীয় বিষয় এই শাস্ত্রে পাঠ করা হয়। এর ভিতরে রয়েছে ভূ-সংস্থানবিদ্যা, পৃথিবীর ক্রমবিবর্তনের ইতিহাস-সহ পৃথিবীর সাথে সম্পর্কিত নানাবিধ বিষয়।
সমার্থকশব্দবলি: ভূতত্ত্ব,
ভূবিজ্ঞান,
ভূবিদ্যা।
ইংরেজি:
geology
।