বকুল
১৯২০-এর দশকে কলকাতা থেকে প্রকাশিত একটি সাময়িক সাহিত্য পত্রিকা। তবে মূলধারার রাজনৈতিক বা বাণিজ্যিক দৈনিক না হওয়ায় এর বিস্তারিত প্রাতিষ্ঠানিক ইতিহাস কিংবা সম্পাদকের নাম ঐতিহাসিক নথিপত্রে সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না।
এই পত্রিকা নাম পাওয়া কাজী নজরুল ইসলামের রচিত রচনার প্রকাশের
সূত্রে। এই পত্রিকার আষাঢ় ১৩২৭ (জুন ১৯২০) সংখ্যায় কাজী নজরুল ইসলামের 'বকুল' শিরোনামে একটি অনন্য কবিতা প্রকাশিত হয়েছিল। কবিতাটি কবির
জীবদ্দশায় কোনো কাব্যগ্রন্থে স্থান পায়নি, তবে পরবর্তীতে বাংলা একাডেমী প্রকাশিত 'নজরুল রচনাবলী'র নবম খণ্ডে এটি অন্তর্ভুক্ত হয়।
এই কবিতার নামের সাথে পত্রিকার নামের মিল দেখে অনুমান করা
হয়- এই পত্রিকা প্রকাশের সূত্রে নজরুল এই কবিতাটি রচনা করেছিলেন। এই সংখ্যায় এই কবিতাটি
ছাড়াও আরও দুটি রচনা প্রকাশিত হয়েছিল। এই তিনটি রচনা হলো-
বকুল [আষাঢ় ১৩২৭ (জুন-জুলাই ১৯২০)
- কবিতা
বকুল।
এই কবিতাটি নজরুলের জীবদ্দশায়
কোনো
কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় নি।
বাংলা
একাডেমী থেকে প্রকাশিত নজরুল রচনাবলী'র (জন্মশতবর্ষ সংস্করণ) নবম খণ্ডে
কবিতাটি 'অগ্রন্থিত কবিতা' অংশে অন্তর্ভুক্ত হয়েছে।
- গল্প।
সালেক।
শিরোনাম: 'সালেক'। এই গল্পটি
পরে
রিক্তের
বেদন [পৌষ ১৩৩১, ডিসেম্বর ১৯২৪
খ্রিষ্টাব্দ] নামক গল্প-সংকলনে
অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল।
- প্রবন্ধ।
জাগরণী। শিরোনাম: 'উদ্বোধন'। এই প্রবন্ধটি পরে
যুগবাণী
[কার্তিক ১৩২৯ (অক্টোবর ১৯২২) নামক প্রবন্ধ-গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল