হোমো জর্জিকাস
Homo georgicus


হোমো গণের একটি প্রজাতি। একে হোমো হ্যাবিলিস ও হোমো ইরেক্টাস এর মধ্যবর্তী প্রজাতি হিসাবে বিবেচনা করা হয়। আবার অনেকে এদেরকে হোমো এর্গাস্টারদের পূর্বপুরুষ হিসেবে মনে করেন। বর্তমানে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে- প্রায় ১৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতি হিসেবে আবিরর্ভূত হয়েছিল।

 

D2700

১৯৯১ খ্রিষ্টাব্দে এই প্রজাতির প্রথম সন্ধান পান জর্জিয়ার পুরাতত্ত্ববিদ ডেভিড লর্ডকিপানিদ্‌জ (David Lordkipanidze)। ১৯৯৯ ও ২০০১ খ্রিষ্টাব্দের দিকে জর্জিয়ার দ্‌মনিসি  (Dmanisi)-তে এই প্রজাতির আরও কিছু খুলির অংশবিশেষ আবিষ্কৃত হয়েছে। ২০০২ খ্রিষ্টাব্দে ভেকুয়া (Vekua) ও অন্যান্য বিজ্ঞানী মিলে এর নামকরণ করেছেন।

দ্‌মনিসিতে প্রাপ্ত খুলি
D2700 -র খুলির মাপ ৬০০ ঘন-সেন্টিমিটার। এই খুলিটির সময়সীমা ধরা হয়েছে ১৭.৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ।


সূত্র: