হোমো রুডোলফেনসিস
Homo rudolfensis

হোমো গণের একটি প্রজাতি। প্রায় ২৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আবির্ভূত হয়েছিল এবং ১৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এরা পূর্ব আফ্রিকার কেনিয়ার উত্তরাঞ্চলে বসবাস করতো। সম্ভবত এর বাইরে তাঞ্জানিয়া এবং মালউই-এর উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

KNF ER 1470

১৯৭২ খ্রিষ্টাব্দের অগাষ্ট মাসে,কেনিয়ার তুর্কানা ভূ-অঞ্চলের কুবি ফোরা থেকে বার্নাড এনজেনেও (Bernard Ngeneo) এই প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেন। এর নমুনা সংখ্যা KNM ER 1470 ।

১৯৮৬ খ্রিষ্টাব্দে রিচার্ড লিকির নেতৃত্বে পরিচালিত একটি দল কেনিয়ার তুর্কানা ভূ-অঞ্চলের রুডলফ হ্রদের তীরে এই প্রজাতির নতুন জীবাশ্ম পান। রুশ বিজ্ঞানী
(V. P. Alexeev) এই প্রজাতির নামকরণ করেছিলেন Pithecanthropus rudolfensis । পরে এর গণের নাম পাল্টে রাখা হয় । ফলে এর বর্তমানে এই প্রজাতিটির নাম রাখা হয়েছে Homo rudolfensis ।
 

এদের দৈর্ঘ্য ছিল ১.৫ মিটার, খুলির মাপ ছিল ৬০০-৮০০ সিসি। তুলনামূলকভাবে হোমো হ্যাবিলিসদের চেয়ে এরা  বেশি বুদ্ধিমান ছিল। কারণ হোমো হ্যাবিলিসদের মাথার খুলির মাপ ছিল ৫০০-৬৫০ সিসি।