বিষয়: রাজা রামোহন রায়ের গান
শিরোনাম: ভাব সেই একে, জলে স্থলে শূন্যে যে সমান ভাবে থাকে  
ভাব সেই একে, জলে স্থলে শূন্যে যে সমান ভাবে থাকে।
        যে রচিল এ সংসার, আদি অন্ত নাহি যাঁর,
        সে জানে সকল, কেহ নাহি জানে তাঁকে।
তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং, তং দেবতানাং পরমঞ্চ দৈবতং,
পতিং পতীনাং পরমং পরস্তাৎ, বিদাম দেবং ভুবনেশমীড্যং।