বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে
পাঠ ও পাঠভেদ:

শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে,
    ধ্বনিল শুভ জাগরণগীত।
অরুণরুচি আসনে চরণ তব রাজে,
    মম হৃদয়কমল বিকশিত ॥
গ্রহণ কর’ তারে তিমিরপরপারে,
    বিমলতর পূণ্যকরপরশ-হরষিত
॥