বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
এসেছে সকলে কত আশে দেখো
চেয়ে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩০২ সংখ্যক গান। উপবিভাগ
উৎসব
১:
এসেছে সকলে কত আশে দেখো চেয়ে—
হে প্রাণেশ,
ডাকে সবে
ওই তোমারে
॥
এসো হে মাঝে
এসো,
কাছে এসো,
তোমায় ঘিরিব চারি ধারে
॥
উৎসবে মাতিব হে
তোমায় লয়ে,
ডুবিব আনন্দ-পারাবারে॥
- তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান:
গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় নাই। ১২৯১ বঙ্গাব্দের
আদি-ব্রাহ্মসমাজের
পঞ্চপঞ্চাশ সাংবৎসরিক
মাঘোৎসবের সন্ধ্যাকালীন উপাসনায় গানটি প্রথম গীত হয়েছিল। ধারণা করা
হয়- রবীন্দ্রনাথ এই মাঘোৎসব উপলক্ষে এই গানটি রচিত হয়েছিল। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর ৯ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের
২৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার
লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। রাগিণী হাম্বীর- তাল চৌতাল। পৃষ্ঠা:
১৯৪]
[নমুনা]
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ,
১৯১৬ খ্রিষ্টাব্দ।
ধর্মসঙ্গীত। পৃষ্ঠা ২৯৯]
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী হাম্বীর- তাল
চৌতাল। পৃষ্ঠা: ৪৫০]
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ
[সিটি
বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।
রাগিণী হাম্বীর- তাল
চৌতাল। পৃষ্ঠা
২৪৬]
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান
প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী হাম্বীর- তাল
চৌতাল।
পৃষ্ঠা: ২৭২]
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
শঙ্করা তাল
চৌতাল। পৃষ্ঠা: ২৯৪] [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩২]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ ১৩৪৮। পর্যায়:
পূজা, উপবিভাগ:
উৎসব:
১,
পৃষ্ঠা: ১২৩]
[নমুনা]
- অখণ্ড
সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়:
পূজা: ৩০২, উপবিভাগ:
উৎসব
১ ।
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৮৩।]
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ
(জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)।
হাম্বীর-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। ব্রহ্মসঙ্গীত ৭১। রাগিণী হাম্বীর- তাল
চৌতাল।
পৃষ্ঠা: ১৫৪।]
[নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী হাম্বীর-
তাল চৌতাল। গান সংখ্যা ২৯২। পৃষ্ঠা: ১০২৯। [নমুনা]
-
স্বরবিতান ষড়বিংশ
(২৬) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা ১৬-১৭।
[নমুনা]
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
[ফাল্গুন ১৮০৬ শকাব্দ,
১২৯১ বঙ্গাব্দ।
রাগিণী হাম্বীর- তাল চৌতাল । পৃষ্ঠা ২২৪।]
[নমুনা]
- প্রকাশের কালানুক্রম: ১২৯১ বঙ্গাব্দের
আদি-ব্রাহ্মসমাজের
পঞ্চপঞ্চাশ সাংবৎসরিক
মাঘোৎসবের সন্ধ্যাকালীন উপাসনায় গীত হয়েছিল। এই সূত্রে তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন ১২৯১ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল,
সেগুলো হলো-
রবিচ্ছায়া
(১২৯২ বঙ্গাব্দ),
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড (১৩১০
বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ
(১৩১৮ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড (১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড,
প্রথম সংস্করণে
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত
হয়েছিল।।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
উৎসব
উপবিভাগের
প্রথম গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩০২ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ
সেন [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮
বঙ্গাব্দ)]
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (উৎসব),
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
- এটি একটি ভাঙা
গান। মূল গান-
হাম্বীর।
চৌতাল
(দ্রুত গতি)
বুঁদ পবন লপুরবাই গরজ গরজ বরখত ঘন
॥
উমড ঘুমড চহুঁদিশ ঘন অতি ঘর বত,
মদন দহন তন,
উন বিন কৈসে রহত ভবন
॥
দ্র: রবীন্দ্রসংগীত গবেষণা গ্রন্থমালা-৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২১।
- রাগ:
-
হাম্বীর।
- [স্বরবিতান ষড়বিংশ (২৬),
তত্ত্ববোধিনী, রবিচ্ছায়া।]
- [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩৮।]
- [রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৭১।]
[হাম্বীর রাগে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- তাল:
-
চৌতাল।
- [স্বরবিতান ষড়বিংশ (২৬),
তত্ত্ববোধিনী, রবিচ্ছায়া।]
- [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩৮।]
- [রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৭১।]
[চৌতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- গ্রহস্বর: পহ্মা।
- লয়: মধ্য।