বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণ
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩২৩ সংখ্যক গান। উপবিভাগ
আনন্দ
১৫:
সদা থাকো
আনন্দে,
সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে
॥
জাগো প্রাতে
আনন্দে,
করো কর্ম
আনন্দে,
সন্ধ্যায় গৃহে
চলো হে আনন্দগানে
॥
সঙ্কটে সম্পদে
থাকো কল্যাণে,
থাকো
আনন্দে
নিন্দা-অপমানে।
সবারে ক্ষমা করি
থাকো আনন্দে,
চির-অমৃতনির্ঝরে
শান্তিরসপানে
॥
-
তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান: ১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার
,
২৪
জানুয়ারি
১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও সন্ধ্যায়
অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে
'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি ২২টি গান এই উৎসব উপলক্ষে
রচিত। এর ভিতরে এই গানটি প্রাতঃকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল। এই সময়ে
রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
কাঙ্গালীচরণ সেন। [কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
, ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ।]
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(আনন্দ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
-
ধ্রুপদাঙ্গ।
- ধারণা করা হয় এটি একটি ভাঙা
গান। তবে মূল গানের সন্ধান পাওয়া যায় না।
- রাগ:
খট্।
- [স্বরবিতান পঞ্চবিংশ (২৫) খণ্ড]
[খট্
রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- তাল:
ঝাঁপতাল।
- গ্রহস্বর:
পা।
- লয়: মধ্য।