বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩২৭ সংখ্যক গান। উপবিভাগ
আনন্দ
১৯:
নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে ॥
উৎসারিত নব জীবননির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতি,
অমৃতপুষ্পগন্ধ বহে আজি এই শান্তিপবনে ॥
- তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান: ১২৯৬ বঙ্গাব্দে
চৈত্রের শেষে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এসেছিলেন। ১২৯৭
বঙ্গাব্দের ১লা বৈশাখ উপাসনা-ভাষণের শেষে এই গানটি-সহ মোট দুটি গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা
হয় এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গান দুটি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ
তাঁর ২৮ বৎসর ১১ মাস অতিক্রান্ত বয়সে গানটি রচনা করেছিলেন।
[রবীন্দ্রনাথের
২৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (জ্যৈষ্ঠ ১২৯৭)। রাগিণী টোড়ী-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ২২।
[নমুনা]
-
বীণাবাদিনী (ভাদ্র ১৩০৪ বঙ্গাব্দ)। স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল, তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।
- প্রকাশের
কালানুক্রম: ১২৯৭ বঙ্গাব্দের ১লা বৈশাখ নববর্ষের উপাসনা-ভাষণের শেষে এই গানটি প্রথম
পরিবেশিত হয়েছিল। এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী 'জ্যৈষ্ঠ ১২৯৭ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত
হয়েছিল। এরপর গানটি যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ),
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল
গ্রন্থাদির পরে ১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
- এর প্রথম খণ্ড, প্রথম সংস্করণ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
আনন্দ-এর ১৯
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩২৭
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (আনন্দ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
- খেয়ালাঙ্গ।
- এটি একটি ভাঙা গান।
দরবারীতোড়ী । ত্রিতাল
অধর ধরে বন বাঁশরী বজাবে কান্হ
মুকুট-শীষ, কট পীতাম্বর সোহে
সাঁবরে-অঙ্গ টোটা নিকি তানন শুনায়,
সবহিকে মন মাহে
[সঙ্গীতচন্দ্রিকা। পৃষ্ঠা : ৮৬৫। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। ১৪১৫।]
- রাগ:
গুর্জরী টোড়ি।
- স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ড।
[গুর্জরী টোড়ি
রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- তাল:
ত্রিতাল।
- স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ড।
- স্বরবিতান চতুর্বিংশ (২৪) খন্ডের সুরভেদ/ ছন্দোভেদ অংশের ৭৩
সংখ্যক পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, ব্রহ্মসঙ্গীত স্বরলিপি চতুর্থ
ভাগে কাঙ্গালীচরণ সেন -কৃত স্বরলিপিতে
গুর্জরী টোড়ি-
ত্রিতাল স্থলে টোড়ি- কাওয়ালি (১৬ মাত্রা) তাল দেয়া আছে।
[ত্রিতাল তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।