বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
হেরি তব
বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩২৮ সংখ্যক গান। উপবিভাগ
আনন্দ
২০:
হেরি তব
বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি।
ফুটিল মন প্রাণ
মম তব চরণলালসে,
দিনু হৃদয়কমলদল পাতি
॥
তব
নয়নজ্যোতিকণা লাগি তরুণ রবিকিরণ উঠে জাগি।
নয়ন খুলি
বিশ্বজন বদন তুলি চাহিল তব দরশপরশসুখ মাগি।
গগনতল
মগন হল শুভ্র তব হাসিতে,
উঠিল ফুটি কত
কুসুমপাঁতি— হেরি তব বিমলমুখভাতি
॥
ধ্বনিত বন
বিহগকলতানে,
গীত
সব ধায় তব পানে।
পূর্বগগনে জগত
জাগি উঠি গাহিল,
পূর্ণ
সব তব রচিত গানে।
প্রেমরস
পান করি গান করি কাননে
উঠিল মন প্রাণ
মম মাতি— হেরি তব বিমলমুখভাতি॥
-
তথ্যসন্ধান
- পাঠভেদ:
গানটির পাঠভেদ আছে। স্বরবিতান-২৩-এর ৮৫ পৃষ্ঠায় নিম্নরূপ পাঠভেদ দেখানো
হয়েছে।
তব নয়ন-জ্যোতিকণা লাগি : গীতবিতান (আশ্বিন
১৩৩৮ ও ভাদ্র ১৩৪৫)
তব নয়ন-জ্যোতিকণ লাগি : গানের বহি ও
বাল্মীকি-প্রতিভা (১৩০০)
কাব্যগ্রন্থাবলী (আশ্বিন ১৩০৩)
ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ২ (মাঘ ১৩১২)
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল
গ্রন্থাদির পরে
১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
আনন্দ-এর ২০
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩২৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
কাঙ্গালীচরণ সেন। [স্বরবিতান ত্রয়োবিংশ
(২৩) খণ্ড]
- কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত স্বরবিতান দ্বিতীয় ভাগ
থেকে
'স্বরবিতান-২৩' -এর
৮৩-৮৪ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে।
মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(আনন্দ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
-
ধ্রুপদাঙ্গ।
- রাগ: ভৈরবী।
- তাল: ঝাঁপতাল।
- স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ড।
- স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খন্ডের সুরভেদ/ ছন্দোভেদ অংশের
৭০ সংখ্যক পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে
যে ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগে কাঙ্গালীচরণ সেন -কৃত
স্বরলিপিতে একতালা স্থলে
লঘু একতাল (১৬) তাল দেয়া আছে।
[ঝাঁপতাল তালে নিবদ্ধ
গানের তালিকা]
- গ্রহস্বর: জ্ঞা।
- লয়: মধ্য।