[পৃষ্ঠা: ৬০]
অজ্ঞাত একটি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির রেকর্ড প্রকাশিত
হয়েছিল। এই রেকর্ডের প্রকাশকাল এবং রেকর্ড নম্বর পাওয়া যায় নি। এই
রেকর্ডে গানটি গেয়েছিলেন 'অমলা দাশ'। এই রেকর্ডে অমলা দাশের আরও
একটি গান গেয়েছিলন। গানটি হলো-
যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা-১০২] [তথ্য]
[পৃষ্ঠা: ৬৩]
প্রকাশের
কালানুক্রম: ১১ই
মাঘ
১৩০৫
বঙ্গাব্দে অনুষ্ঠিত
৬৯তম মাঘোৎসবের সায়ংকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
গানটি প্রথম
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ডে
(১৩১০ বঙ্গাব্দ) অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর গান প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ)
ও
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ)
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
এ সকল
গ্রন্থাদির পরে
১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান-এর
প্রথম খণ্ড,
প্রথম সংস্করণ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
আনন্দ-এর
২৩ সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৩১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। [স্বরবিতান দ্বিষষ্টিতম (৬২)]
- পর্যায়:
- এটি একটি ভাঙা গান।
মূল গান :
ঝিঁঝিট।
মধ্যমান
মিয়া
বে
মানুলে সাঢিগলা
এরি ভলা
সাঢিগলা
দিল রঁদা বকরা
রবে
॥
ক্যায়সে কনু
শোরী
রমুঝ সমুঝ
লে
মওল করে তাঁডি
ভলা রবে
॥
-শোরী
সঙ্গীত সূধা :
দ্র:
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা,
৩য়
খণ্ড/প্রফুল্লকুমার দাস,
পৃষ্ঠা ৮৯।
- বিষয়াঙ্গ:
পূজা (আনন্দ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
-
খেয়ালাঙ্গ।
- রাগ:
- ভৈরবী-টপ্পা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৮৪।]
- ঝিঁঝিট/ভৈরবী।
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ১৪৬।]
- তাল:
- স্বরবিতান দ্বিষষ্টিতম (৬২)
খণ্ডে গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত
স্বরবিতানের ৪২ পৃষ্ঠার পাদটীকায় লিখিত আছে- তাল মধ্যমান।
স্বরলিপি হ্রস্বমাত্রায় লিখিত।
- মুক্তছন্দ। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬
। পৃষ্ঠা: ৮৪।]
- মধ্যমান/ঢালা। [রাগ-রাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
১৪৬।]
- গ্রহস্বর: সরা।
- লয়: মধ্য।