বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে
পাঠ ও পাঠভেদ:

       ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে,
       নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে ॥
কী হল না, কী পেলে না, কে তব শোধে নি দেনা
       সে সকলই মরীচিকা মিলাইবে পিছে ॥
       এই-যে হেরিলে চোখে অপরূপ ছবি
       অরুণ গগনতলে প্রভাতের রবি—
এই তো পরম দান      সফল করিল প্রাণ,
       সত্যের আনন্দরূপ
              এই তো জাগিছে ॥