বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
পাঠ ও পাঠভেদ:

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
       মিলাব তাই জীবনগানে ॥
গগনে তব বিমল নীল— হৃদয়ে লব তাহারি মিল,
        শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে ॥
        বাজায় উষা নিশীথকূলে যে গীতভাষা
        সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা।
ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পূরে,
        সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে ॥