বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৪১ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
৮:
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে !
মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে
থরথর কম্পন লাগিল রে ॥
কোন্ ভিখারি হায় রে এল আমারি এ অঙ্গনদ্বারে,
বুঝি সব মন ধন মম মাগিল রে ॥
হৃদয় বুঝি তারে জানে,
কুসুম ফোটায় তারি গানে।
আজি মম অন্তরমাঝে সেই পথিকেরই পদধ্বনি বাজে,
তাই চকিতে চকিতে ঘুম ভাঙিল রে ॥
- তথ্যসন্ধান
- পাণ্ডুলিপর পাঠ:
- রচনাকাল ও স্থান:
RBVBMS 476
পাণ্ডুলিপিতে গানটি
রচনাকাল লেখা আছে ' ৭ ফাল্গুন/১৩২৯'। এই সময় রবীন্দ্রনাথের বয়স
ছিল ৬১ বৎসর ১১ মাস।
[রবীন্দ্রনাথের
৬১ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)
পর্যায়:
পূজা ৩৪১,
উপবিভাগ:
বিশ্ব ৮।
-
গীতমালিকা
- প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী
১৩৩৩ বঙ্গাব্দ।
দ্বিতীয় গান। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল ]
-
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা
প্রথম খণ্ড) খণ্ডের দ্বিতীয় গান। পৃষ্ঠা ১০-১১]
[নমুনা]
- পত্রিকা:
- অয়ণ (বৈশাখ ১৩৩০ বঙ্গাব্দ)।
- ভারতী (জ্যৈষ্ঠ ১৩৩০ বঙ্গাব্দ)।
- উৎসব:
- রেকর্ড সূত্র:
- ১৯১৬ থেকে ১৯২৫ খ্রিষ্টাব্দের ভিতরে গ্রামোফোন কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল। শিল্পী ছিলেন
হরেন্দ্রনাথ দত্ত। রেকর্ড নম্বর
P 6927
।
- ১৯২৬ থেকে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভিতরে গ্রামোফোন কোম্পানি এই গানের
২টি রেকর্ড প্রকাশ করেছিল।
- প্রথম রেকর্ড: শিল্পী ছিলেন
কনক দাস। রেকর্ড নম্বর P 11731
।
- দ্বিতীয় রেকর্ড:
- শিল্পী ছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর। রেকর্ড নম্বর
P 8570
।
- রাজলক্ষ্মী দেবী। রেকর্ড নম্বর
P 8570
।
- প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল অয়ণ পত্রিকার 'বৈশাখ ১৩৩০ বঙ্গাব্দ'
সংখ্যায়। এরপর ভারতী
পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩০ বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এরপর ১৩৩৩ বঙ্গাব্দে
প্রকাশিত
গীতমালিকা
প্রথম খণ্ডের প্রথম সংস্করণে গানটি গৃহীত হয়েছিল।
এই দুটি পত্রিকায় প্রকাশের পর গানটি ১৩৩৯ বঙ্গাব্দে
প্রকাশিত
গীতবিতানের
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর
১৩৪৮
বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিশ্ব
উপবিভাগের
৮ম গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৪১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
দিনেন্দ্রনাথ ঠাকুর। [দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটি স্বরবিতান-৩০এর বৈশাখ ১৩৪৫ সংস্করণে গৃহীত হয়েছিল। স্বরবিতান-৩০'এর পরবর্তী সংস্করণে গৃহীত স্বরলিপিটি কার তা জানা যায় না।]
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিশ্ব)।
- এটি একটি ভাঙা গান। মূল
গানটি নূর খাঁ-এর রচনা।
বাহার-ত্রিতাল
মনকী কমলদল খোলিয়াঁ সব বগিয়াঁ
ফুল ছব গুল ফুল গুলন গুল দাদিয়াঁ।
এরি চম্পা চামেলী মালতী বেলা জুঁই সব কচনারিয়াঁ।
গুলম কমল রজনী নাগেশ্বর বাঁধা গুল বগর জোরিয়া॥
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
- রাগ:
-
সাহানা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর
চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
২৬।]
-
সাহানা/দরবারি
কানাড়া। [রাগ-রাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৫১।]
- তাল:
ত্রিতাল।
- স্বরবিতান-৩০-এ গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন
দেখানো হয়েছে, ৪।৪।৪।৪ ছন্দ।
এই
বিচারে তালটি ত্রিতাল তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
২৬।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৫১।
[ত্রিতাল
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।