বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
প্রথম
আলোর
চরণধ্বনি উঠল বেজে যেই
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৪২ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
৯:
প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই
নীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই ॥
নীল অতলের কোথা থেকে উদাস তারে করল যে কে
গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই ॥
'সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়' জাগে যে তার ভাষা,
সে বলে 'চল্ আছে যেথায় সাগরপারের বাসা'।
দেশ-বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধনহারা
কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই ॥
- তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান:স্বরবিতান ত্রিংশ খণ্ডে গানটির রচনাকাল উল্লেখ করা হয়েছে-'১০ পৌষ ১৩২৯'। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৬১ বৎসর ৮ মাস।
[রবীন্দ্রনাথের
৬১ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)
পর্যায়:
পূজা ৩৪২,
উপবিভাগ:
বিশ্ব ৯।
-
গীতমালিকা
- প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী
১৩৩৩ বঙ্গাব্দ। দশম গান। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল]
-
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা
প্রথম খণ্ড)
খণ্ডের প্রথম গান। পৃষ্ঠা ৭-৯।
[নমুনা]
-
পত্রিকা:
-
প্রবাসী
[ফাল্গুন
১৩২৯
বঙ্গাব্দ।
শিরোনাম : প্রথম আলোর চরণধ্বনি'। প্রথম পৃষ্ঠা]
[নমুনা]
- প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
প্রবাসী পত্রিকার 'ফাল্গুন ১৩২৯
বঙ্গাব্দ' সংখ্যায়। এরপর ১৩৩৩ বঙ্গাব্দে প্রকাশিত
গীতমালিকা
প্রথম খণ্ডের প্রথম সংস্করণে গানটি গৃহীত হয়েছিল।
এরপর গানটি ১৩৩৯ বঙ্গাব্দে
প্রকাশিত
গীতবিতান
-এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর
১৩৪৮
বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিশ্ব উপবিভাগের
৯ম গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৪২
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(বিশ্ব)।
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
- রাগ:
ভৈরবী।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৬৫।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১১৩।
[ভৈরবী
রাগে নিবদ্ধ গানের তালিকা]
- তাল:
একতাল।
-
স্বরবিতান-৩০'এ
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
নেই।
উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন
দেখানো
হয়েছে, ৩।৩।৩।৩ ছন্দ ; অর্থাৎ
তালটি
একতাল' তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৬৫।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১১৩।
[একতাল তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর:
সা।
- লয়:
মধ্য।