বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
পাঠ ও পাঠভেদ:
   তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে   
সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে ॥
তোমার আশিস আমার কাজে   সফল হবে বিশ্ব-মাঝে,
   জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে ॥
   কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে।
   ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি- সকল বাঁধন যাবে কাটি,
    কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে ॥