বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে
কাজ নাই
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৪৪ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব ১১:
বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে
কাজ নাই,
ভালো
আমার
লেগেছে যে রইল সেই কথাই
॥
ভোরের
আলোয়
নয়ন ভ'রে
নিত্যকে পাই নূতন করে,
কাহার মুখে চাই
॥
প্রতিদিনের কাজের পথে করতে
আনাগোনা
কানে
আমার
লেগেছে গান, করেছে আন্মনা।
হৃদয়ে মোর কখন জানি
পড়ল পায়ের চিহ্নখানি
চেয়ে দেখি তাই
॥
- তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান: প্রভাতকুমার মুখোপাধ্যায়
তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচি (টেগোর রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, ডিসেম্বর
২০০৩) গ্রন্থে এই গানটি-সহ মোট ১৫টি গানকে উল্লেখ করেছেন—
'অনাদিকুমার দস্তিদারের খাতা' থেকে
প্রাপ্ত। এই গানগুলোর রচনার স্থান শান্তিনিকেতন এবং রচনাকাল উল্লেখ করেছেন শরৎ
১৩২৮। এই সময়
রবীন্দ্রনাথের বয়স
ছিল
৬০ বৎসর ৪-৫ মাস।
[রবীন্দ্রনাথের
৬০ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতান
- অখণ্ড
সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২) পর্যায়:
পূজা
৩৪৪,
উপবিভাগ:
বিশ্ব ১১।
-
নবগীতিকা
প্রথম খণ্ড প্রথম সংস্করণ
[বিশ্বভারতী ১৩২৯
বঙ্গাব্দ।
দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
-
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২
বঙ্গাব্দ)।
পূজা ১৭ । পৃষ্ঠা:
৬৪। [নমুনা]
-
স্বরবিতান চতুর্দশ (১৪,
নবগীতিকা ১ম খণ্ড) খণ্ডের ২৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৮২-৮৪।
[নমুনা]
- প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
১৩২৯
বঙ্গাব্দে নবগীতিকা প্রথম খণ্ড
প্রথম সংস্করণে। ১৩৩২
বঙ্গাব্দে
প্রবাহিনী -তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
এরপর গানটি ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতানের
দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিশ্ব
উপবিভাগের
১১ সংখ্যক
গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে
প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৪৪
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(বিশ্ব)।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্টের গান।
- রাগ:
-
ভৈরবী। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ ।
পৃষ্ঠা:
৭০]
-
আশাবরী।
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২১]
- তাল:
কাহারবা।
-
স্বরবিতান-১৪'এ
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
নেই।
উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন
দেখানো
হয়েছে
৪।৪ ছন্দ; অর্থাৎ
গানটি 'কাহারবা' তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৭০।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১২১।
[কাহারবা
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর:
সা।
- লয়:
মধ্য।