বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি
পাঠ ও পাঠভেদ:
আমি      জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি,
আমি      শুনবো বসে আঁধার-ভরা গভীর বাণী ॥
আমার    এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে,
আমার     লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে,
থাক-না   ঢাকা মোর বেদনার গন্ধখানি ॥
আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে
যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে।
আমার     সকল দিনের পথ খোঁজা এই হল সারা,
এখন      দিক্-বিদিকের শেষে এসে দিশাহারা
কিসের আশায় বসে আছি অভয় মানি ॥