বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৪৯ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
১৬:
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে
যাই তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন
আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি
আপন-মাঝে গোপন রতনভার,
হারায় না সে আর
॥
প্রভাত আসে তাঁহার কাছে
আলোক ভিক্ষা নিতে,
সে আলো তার লুটায় ধরণীতে।
তিনি যখন সন্ধ্যা-কাছে
দাঁড়ান উর্ধ্বকরে, তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন
প্রাণের ধন—
মুকুটে তাঁর পরেন সে রতন ॥
-
তথ্যসন্ধান:
-
পাণ্ডুলিপির পাঠ:
- রচনাকাল ও স্থান: RBVBMS 111 পাণ্ডুলিপিতে এই গানের
তারিখ পাওয়া যায়, '১লা জানুয়ারি ১৯১৮'। এই হিসেবে বাংলা তারিখ হয় ১৭
পৌষ ১৩২৪ বঙ্গাব্দ। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৫৬ বৎসর ৮ মাস।
[৫৬ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা
]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ
-
গীতবিতান
-
অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২) পর্যায়:
পূজা ৩৪৯,
উপবিভাগ:
বিশ্ব ১৬।
-
গীতিবীথিকা
প্রথম সংস্করণ [বিশ্বভারতী। বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ।
দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।]
-
স্বরবিতান চতুস্ত্রিংশ
(৩৪) খণ্ডের
(সংস্করণ বৈশাখ ১৩৭৭) ২০ সংখ্যক গান। পৃষ্ঠা
৬৫-৬৭।
[নমুনা]
- পত্রিকা:
- প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'মানসী ও মর্মবাণী
পত্রিকা' পত্রিকা'র 'মাঘ
১৩২৪ বঙ্গাব্দ' সংখ্যায়। এরপর যে সকল পত্রিকা ও গ্রন্থাদিতে
অন্তর্ভুক্ত গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
তত্ত্ববোধিনী পত্রিকা 'ফাল্গুন ১৩২৬ বঙ্গাব্দ'
সংখ্যা ও
গীতিবীথিকা'র
প্রথম সংস্করণ (১৩২৬ বঙ্গাব্দ)।
এরপর গানটি ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতানের
দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড,
দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিশ্ব
উপবিভাগের ১৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৪৯
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(বিশ্ব)।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্টের গান।
- রাগ:
-
পিলু।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৩৩]।
-
কাফি,
খাম্বাজ।
[রাগ-রাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬২।
- তাল:
কাহারবা।
-
স্বরবিতান-৩৪'এ
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিতে ছন্দোবিভাজন
দেখানো হয়েছে, ৪।৪ ছন্দ ; অর্থাৎ
গানটি 'কাহারবা'
তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৩৩।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৬২।
[কাহারবা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- গ্রহস্বর: রা।
- লয়: মধ্য।