বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে 
পাঠ ও পাঠভেদ:
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে   তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,    কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে— আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়   তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥