বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
যে থাকে থাক-না দ্বারে, যে যাবি যা-না পারে
পাঠ ও পাঠভেদ:
       যে থাকে    থাক-না দ্বারে,    যে যাবি    যা-না পারে ॥
       যদি ওই    ভোরের পাখি     তোরি নাম    যায় রে ডাকি
                      একা তুই   চলে যা রে ॥
      কুঁড়ি চায়     আঁধার রাতে    শিশিরের     রসে মাতে।
      ফোটা ফুল   চায় না নিশা    প্রাণে তার      আলোর তৃষা,
                   কাঁদে  সে       অন্ধকারে ॥