বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া।
পাঠ ও পাঠভেদ:
আকাশে        দুই হাতে প্রেম বিলায় ও কে !  
সে সুধা        ছড়িয়ে গেল লোকে লোকে ॥
গাছেরা         ভরে নিল সবুজ পাতায়,
ধরণী           ধরে নিল আপন মাথায়।
ছেলেরা         সকল গায়ে নিল মেখে,
পাখিরা         পাখায় পাখায় নিল এঁকে।
ছেলেরা         কুড়িয়ে নিল মায়ের বুকে,
মায়েরা         দেখে নিল ছেলের মুখে ॥
সে যে ওই     দুঃখশিখায় উঠল জ্বলে,
সে যে ওই     অশ্রুধারায় পড়ল গলে।
সে যে ওই     বিদীর্ণ বীর-হৃদয় হতে
বহিল           মরণরূপী জীবনস্রোতে।
সে যে ওই     ভাঙাগড়ার তালে তালে
নেচে যায়      দেশে দেশে কালে কালে ॥

<