বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:  অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না
পাঠ ও পাঠভেদ:
        অমন      আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
‌‌        এবার      হৃদয়-মাঝে লুকিয়ে বোসো,  কেউ জানবে না, কেউ বলবে না ॥
                     বিশ্বে তোমার লুকোচুরি  দেশে-বিদেশে কতই ঘুরি—
        এবার      বলো আমার মনের কোণে  দেবে ধরা, ছলবে  না ॥
                     জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়—
        সখা,         তোমার হাওয়া লাগলে হিয়ায়    তবু কি প্রাণ গলবে না ?         
                      নাহয় আমার নাই সাধনা— ঝরলে তোমার কৃপার কণা
        তখন       নিমেষে কি ফুটবে না ফুল,      চকিতে ফল ফলবে না॥