বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৬৯ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
৩৬:
যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে—
তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে॥
যারা কথা বলে তাহারা বলুক,
আমি করিব না কারেও বিমুখ—
তারা
নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে।
নীরবে
নিয়ত রয়েছ আমার নীরব হৃদয়খানিতে॥
তোমার লাগিয়া
কারেও,
হে প্রভু,
পথ ছেড়ে দিতে বলিব না
কভু,
যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে—
সকলের
প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে।
সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন
সদা এ মোর সাধন—
সবার
সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে।
সবার মিলনে তোমার মিলন
জাগিবে হৃদয়খানিতে॥
-
তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান: ১৩০৮ বঙ্গাব্দের আষাঢ়
মাসে, 'আদি ব্রহ্মসমাজ যন্ত্র' থেকে রবীন্দ্রনাথের নৈবেদ্য প্রকাশিত হয়েছিল। এই
গ্রন্থের ১০ম গান হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গ্রন্থটি প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের ৪০ বৎসর ২ মাস বয়সে।
[রবীন্দ্রনাথের
৪০ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- কাঙ্গালীচরণ সেন। [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ]
- পর্যায়: