বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
জাগ্রত
বিশ্বকোলাহল-মাঝে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা পর্যায়ের ৩৭০ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব ৩৭:
জাগ্রত
বিশ্বকোলাহল-মাঝে
তুমি গম্ভীর,
স্তব্ধ,
শান্ত,
নির্বিকার,
পরিপূর্ণ মহাজ্ঞান
॥
তোমা-পানে ধায়
প্রাণ সব কোলাহল ছাড়ি,
চঞ্চল নদী
যেমন ধায় সাগরে
॥
- তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান:
১২৯৪ বঙ্গাব্দের ১১ই মাঘ
[২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ]
আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত
উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান রচনা
করেছিলেন।
এর ভিতরে এই গানটি ছিল
প্রাতঃকালীন অধিবেশনের ৮টি গানের তৃতীয় গান।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৬ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (আনন্দ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
- ধ্রুপদাঙ্গ।
- এটি
একটি ভাঙা গান। মূল গান-
বিভাস ।
চৌতাল বিলম্বিত)
উচি চিৎবন্
ক্যোঁ নারী,
নারী,
রয়েন
ঘটনা লাগি,
ঘরি ঘরি,
পল
ছন ওঢ় জ্ঞান ॥
মৈ
যো আই তোঁহে লেনে,
উঠ চলোরি
মেরে জ্ঞান ;
তোম বিনরি পিয়া মন বৈরাগী ॥
গীতসূত্রসার-২
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১১-১২।
দ্র:
রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী। গান সংখ্যা ৮৪।
- রাগ:
বিভাস।
- স্বরবিতান পঞ্চবিংশ (২৫) খণ্ড
[বিভাস
রাগে
নিবদ্ধ গানের তালিকা]
- তাল:
চৌতাল।
- গ্রহস্বর: ধা।
- লয়: মধ্য।