বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: শান্তিসমুদ্র তুমি গভীর
পাঠ ও পাঠভেদ:

শান্তিসমুদ্র তুমি গভীর,
      অতি অগাধ আনন্দরাশি।
তোমাতে সব দুঃখ জ্বালা
      করি নির্বাণ ভুলিব সংসার,  
অসীম সুখসাগরে ডুবে যাব ॥