বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সকলকলুষতামসহর,জয় হোক তব জয়
পাঠ ও পাঠভেদ:
সকলকলুষতামসহর, জয় হোক তব জয়—
    অমৃতবারি সিঞ্চন কর' নিখিলভুবনময়—
    মহাশান্তি, মহাক্ষেম, মহাপূণ্য, মহাপ্রেম ॥
জ্ঞানসূর্য-উদয়-ভাতি  ধ্বংস করুক তিমিররাতি—
    দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর' ভয় ॥
    মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থ
    জটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উদ্‌ভ্রান্ত।
করুণাময়, মাগি শরণ- দুর্গতভয় করহ হরণ,
    দাও দুঃখবন্ধতরণ মুক্তির পরিচয় ॥