বিষয়:রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: ওই শুনি যেন চরণধ্বনি রে
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৮০ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
৮:
ওই শুনি যেন চরণধ্বনি রে,
শুনি আপন-মনে।
বুঝি আমার মনোহরণ আসে গোপনে ॥
পাবার আগে কিসের আভাস পাই,
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,
মালার গন্ধ এল যারে জানি স্বপনে ॥
ফুলের মালা হাতে ফাগুন
চেয়ে আছে ওই যে—
তার চলার পথের
কাছে
ওই-যে।
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,
আশার হাওয়া লাগে
ওই নিখিল-গগনে ॥
- তথ্যসন্ধান
- পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান-৩১-এর
১৮০ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের পাঠভেদটি
দেখানো হলো।
তার চলার পথের কাছে : কথার
অংশ, গীত-মালিকা ২ [পৌষ ১৩৩৬]
গীতবিতান ৩ [শ্রাবণ ১৩৩৯)
তার চলার পথের আগে :
স্বরলিপি, গীত-মালিকা ২ [পৌষ ১৩৩৬]
- রচনাকাল ও স্থান: প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 'গীতবিতান কালানুক্রম সূচী' (১৩৯৯ বঙ্গাব্দ,
পৃষ্ঠা: ২৪৭) গ্রন্থে এই গানটি সহ আরো কয়েকটি গানটির রচনাকাল উল্লেখ করেছেন 'পৌষ ১৩৩৬'। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৮ বৎসর ৮ মাস।
[৬৮ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- প্রকাশের কালানুক্রম: ১৩৩৬ বঙ্গাব্দে প্রকাশিত
গীতিমালিকা
দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর
গীতবিতানের
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে (১৩৩৯ বঙ্গাব্দ) গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিবিধ
উপবিভাগের ৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৮০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(বিবিধ)।
- সুরাঙ্গ:
- রাগ:
-
কাফি।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৪১।]
-
সিন্ধু।
[ রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৪। ]
- তাল:
কাহারবা।
- স্বরবিতান-৩১'এ গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে
ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৪।৪
ছন্দ ; অর্থাৎ তালটি
কাহারবা তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৪১।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৭৪।
[কাহারবা
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।