বিষয়:রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৯৭ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
২৫:
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে—
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা ;
দরশন নেব তবে চ’লে যাব, অনেক দিনের বাসনা ॥
‘নাথ নাথ’ ব’লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে—
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে ?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে—
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ॥
- তথ্যসন্ধান:
- রচনাকাল ও স্থান: গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না।
তত্ত্ববোধিনী পত্রিকার 'মাঘ ১২৯১ বঙ্গাব্দ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল।
ধারণা করা হয়, ১২৯১ বঙ্গব্দের ৯ই মাঘে অনুষ্ঠিত ব্রাহ্মসম্মিলন উপলক্ষে রবীন্দ্রনাথ এ গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: