গীতিকার: সিরাজুল ইসলাম
সুরকার: সিরাজুল ইসলাম
শিল্পী: আব্দুল আলীম
পর্যায়: নাত-এ রসুল

নবী মোর পরশ মণি
নবী মোর সোনার খনি
নবী নাম ভাবে যে জন
সেই তো দোজাহানের ধনী॥

সে নামে মধু মাখা
সে নামে জাদু রাখা
সে নামে মজনু হইল
মওলা আমার কাদের গনি॥

নবী মোর নুরে খোদা
তার তরে সকল পয়দা
আদমের কলবেতে
তারই নুরের রওশনি॥

ও নামে সুর ধরিয়া
পাখি যায় গান করিয়া
ওই নামে আকুল হয়ে
ফুল ফুটে সোনার বরনি॥

চাঁদ সুরুজ গ্রহ তারা,
তারই নুরের ইশারা
নইলে যে অন্ধকারে
ডুবিত এই ধরণী॥

নিদানে আখেরাতে
তরাইতে পুলসেরাতে
কাণ্ডারি হইয়া নবী
পার করিবে সেই তরণী