নাত-এ-রসুল
ইসলামি গানের একটি বিষয়াঙ্গ। আরবি নাত হলো- বন্দনা বা প্রশংসা। নাত-এ-রসুল হলো- রসুলের (হজরত মুহম্মদ (সাঃ) প্রশংসা।

বঙ্গদেশে ইসলাম ধর্মের প্রসারের সূত্রে মুসলমান গীতিকার ও শিল্পীরা এই গানের সূত্রপাত ঘটিয়েছিল। তবে কাজী নজরুল ইসলাম এই বিষয়াঙ্গের গানকে অনন্য মানে পৌঁছে দিয়েছিলেন। নজরুলের সময় ' মুহম্মদ সুলতান ' কিছু নাত-এ-রসুল রচনা করেছিলেন। তাঁর রচিত সদা মন চাহে যাব মদিনায় গানটি জনপ্রিয় হয়েছিল।

নজরুল ইসলাম ছাড়া নাত-এ-রসুল ও ইসলামী গান রচনায় যারা বিশেষ অবদান রেখেছেন, তাঁর হলেন-

১. ফররুখ আহমদবাংলা মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদ রসুল (সা.)-এর শানে অত্যন্ত উচ্চাঙ্গের ও গভীর ভাব গম্ভীর নাত এবং কবিতা লিখেছেন। তার 'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থে রাসুল (সা.)-এর প্রশংসায় বহু কালজয়ী পঙ্ক্তি রয়েছে।
২. গোলাম মোস্তফা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় চমৎকার সব নাতে রাসুল লিখেছেন। তার লেখা একটি বিখ্যাত গান—"ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা" (এটি মিলাদ ও মাহফিলে বহুল পঠিত

৩. কবি তালিম হোসেন নজরুলের ধারায় বেশ কিছু চমৎকার হামদ ও নাত রচনা করেছেন। ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির আবহে তার গানগুলো অত্যন্ত সমৃদ্ধ।
৪. আধুনিক ইসলামী সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও কবি মতিউর রহমান মল্লিক। নজরুল-উত্তর যুগে বাংলাদেশে ইসলামী গানের জোয়ার তৈরিতে তার ভূমিকা অনন্য। তার লেখা বিখ্যাত নাত-এ-রাসুল: রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা
৫. কবি মঈনউদ্দীন)পল্লী কবি জসীমউদ্দীন ও নজরুলের সমসাময়িক এই কবি বেশ কিছু জনপ্রিয় ইসলামী গান ও নাতে রাসুল লিখেছেন।
৬. আব্বাসউদ্দীন আহমদ। যদিও তিনি নজরুল গীতি ও লোকসংগীতের কিংবদন্তি গায়ক ছিলেন, তবে তিনি নিজেও কিছু ইসলামী ভাবধারার গান ও নাত রচনা এবং সুর করেছিলেন। নজরুলের ইসলামী গানগুলো জনপ্রিয় করার পেছনে মূল কারিগর ছিলেন তিনিই।
৭. আধুনিক বাংলা মুসলিম সাহিত্যের জনক মীর মশাররফ হোসেনও তার বিভিন্ন নাটক ও কাব্যে রাসুল (সা.) এবং মদিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে আধ্যাত্মিক গান ও পঙ্ক্তি রচনা করেছেন।
৮. সিরাজুল ইসলাম-এর রচিত 'নবী মোর পরশ মণি'- গানটি এক সময় জনপ্রিয়তা লাভ করেছিল।