বিষয়: নজরুল সঙ্গীত।
গান সংখ্যা :
৩২.
শিরোনাম :
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে

পাঠ ও পাঠভেদ:

                    ৩২.
             তাল: কাহারবা

মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে
॥
মুহু মুহু বোলে কুহু কুহু কোয়েলা, মুকুলিত আমের ডালে
                                   গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়, ডালিম ফুলের নব-কোরকে
॥
ফুলের পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে
                                      ঝিরি ঝিরি চৈতী বায়ে
বকুল বনে ঝিমায় মধুপ মদির নেশার ঝোঁকে
॥
হরিত বনে হরষিত মনে হোরির হর্‌রা জাগে
                                  রঙিলা অনুরাগে
নূতন প্রণয়-সাধ জাগে চাঁদের রাঙা আলোকে
॥
 

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: