বিষয়: নজরুল সঙ্গীত।
গান সংখ্যা :
৩৩
.
শিরোনাম :
বাঁশি বাজায় কে কদমতলায় ওলো ললিতে

পাঠ ও পাঠভেদ:

                          ৩৩
   
               তাল: দ্রুত-দাদরা
             বাঁশি বাজায় কে কদমতলায় ওলো ললিতে
             শুনে সরে না পা পথ চলিতে
॥
             তার বাঁশির ধ্বনি যেন ঝুরে ঝুরে
             আমারে খোঁজে লো ভুবন ঘুরে
॥
             তার মনের বেদন শত সুরে সুরে
   (ও সে) কি যেন চাহে মোরে বলিতে
॥
             আছে গোকূল নগর আরো কত নারী
       
      কত রূপবতী বৃন্দাবন-কুমারী
             
        আছে গোকূল নগরে।
       
      কেন আমারি নাম লয়ে বংশীধারী
       
      আসে নিতি নিতি মোরে ছলিতে।
       
     সখি নিমর্ল কুলে মোর কৃষ্ণ-কালি
       
      কেন লাগালে কালিয়া বনমালী
      
       আমার বুকে দিল তুষের আগুন জ্বালি
       
     আরো কত জনম যাবে জ্বলিতে
॥
 

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: