৪৭৯ 
              তাল: দাদ্‌রা।

সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা যাই।
সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই॥
সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে,
ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে
সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই
॥
সঙ্ঘ শক্তি আসিলে সর্ব ক্লৈব্য হইবে লীন,
চল্লিশ কোটি মানুষ এই ভারতে
ভিন্ন হইয়া ডাকি ঠাঁই ঠাঁই,তাই মোরা পরাধীন।
মোরা সঙ্ঘবদ্ধ হই যদি একবার
জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর
পাব সাম্য,
শান্তি, অন্ন, বস্ত্র পুন সবাই
॥              

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N-27303। শিল্পী: প্রতিভা ঘোষ, জগন্ময় মিত্র ও সত্য চৌধুরী। [শ্রবণ নমুনা]
                       
৩. রচনাকাল: ১৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি থেকে গানটি প্রকাশের সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪৩ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ:
গানটির পাঠভেদ আছে।

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
                                                                      
৬. স্বরলিপিকার: রশিদুন্‌ নবী।

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: উল্লেখিত প্রকাশ ও গ্রন্থভুক্তি অংশে গৃহীত গ্রন্থাবলির কোনোটির সাথেই রাগের নাম পাওয়া যায় না।
 তাল :
দাদ্‌রা।
 গ্রহস্বর:
      
সা। [নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড। হরফ (জুলাই ১৯১৩)।]
      
সগা [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, হরফ (৭ আশ্বিন ১৪০৬)।]
         গা [নজরুল-সংগীত স্বরলিপি, ষোড়শ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪০৩/জুন ১৯৯৬) ]