হলোকাস্ট
হলোকাস্ট' শব্দটি গ্রিক শব্দ holokaustos থেকে এসেছে, যার অর্থ 'সম্পূর্ণরূপে দগ্ধ'। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ( ১৯৪১ থেকে ১৯৪৫ খ্রিষ্টব্দ) সময় জার্মান রষ্ট্রপ্রাধান এ্যাডলফ হিটলার নেতৃত্বে নাৎসি বাহিনী ইউরোপে বসবাসকারী প্রায় ৬০ লাখ ইহুদিকে গণহারে হত্যা করেছিল, ইতিহাসের সেই ভয়াবহ অধ্যায়কে 'হলোকাস্ট' বলা হয়। হিব্রু ভাষায় একে 'শোয়াহ' বলা হয়, যার অর্থ 'বিপর্যয়'।

হিটলারের নেতৃত্বাধীন নাৎসি পার্টি ইহুদিদেরকে "নিকৃষ্ট জাতি" মনে করে এবং তাদের সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা করে। এটিকে তারা "ফাইনাল সল্যুশন" নাম দিয়েছিল। ১৯৩৩ খ্রিষ্টাব্দ থেকে এই নির্যাতন শুরু হয়। এক্ষেত্রে ইহুদিদের নির্মূল করাই ছিল মূল লক্ষ্য হলেও, পাশাপাশি রোমানি (জিপসি), রাজনৈতিক ভিন্নমতাবলম্বী এবং প্রতিবন্ধীদেরও হত্যা করা হয়েছিল।

এই হত্যার উদ্দেশ্যে ১৯৪১ থেকে ১৯৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত গণহত্যা কেন্দ্র চালু হয়। বিশেষ করে আউশভিৎজ, ট্রেব্লিঙ্কা, বেলজেক, সোবিবর, চেলমনো  অঞ্চলে গ্যাস চেম্বারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। এ ছাড়া সোভিয়েত ইউনিয়নে আক্রমণের সময় ভ্রাম্যমান হত্যাকারী দল দিয়ে ইহুদিদের গর্তে ফেলে গুলি করে হত্যা করা হয় । অনেককে ট্রেনে করে দূরবর্তী ক্যাম্পে পাঠানো হয়, যাতে অনেকেই পথেই মারা যান ।

United States Holocaust Memorial Museum (USHMM) স্পষ্টভাবে বলে যে ৬ ০ লাখ ইহুদি নিহত হয়েছে।  ইসরায়েলর দাসতরিক হলোকাস্ট স্মৃতি কেন্দ্র তাদের তথ্যভাণ্ডারে প্রায় ৪০.৫-৫০ লক্ষ নাম সংগ্রহ করা হয়েছে, এবং তারা প্রায় ৬০ লক্ষ বলে অনুমান করে। অন্যান্য ইতিহাসবিদদের মতে

নুরেমবার্গ বিচারে (১৯৪৫-৪৬) নাৎসি নেতাদের বিচারে এই সংখ্যা উল্লেখ করা হয়। যুদ্ধ-পূর্ব ও যুদ্ধ-পরবর্তী জনগণনা তুলনা, নাৎসি নথি (যেমন Wannsee Conference প্রোটোকল), বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য, ক্যাম্পের রেকর্ড, গণকবর খনন ইত্যাদি তথ্য উৎস হিসেবে বিবেচনায় রাখা হয়েছে । এই গণহত্যায় ইউরোপের ইহুদি জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ  নিশ্চিহ্ন হয়ে যায়। বিশ্বের ইহুদি জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। এর মধ্যে প্রায় ১ ০ .৫ লক্ষ্ শিশু ছিল।

অন্যান্য ভুক্তভোগী হলোকাস্টকে সাধারণত ইহুদি গণহত্যা হিসেবে বোঝানো হয়, কিন্তু নাৎসিরা আরও অনেক গোষ্ঠীকে নির্যাতন করে: রোমানি (জিপসি) জনগোষ্ঠী: ২-৫ লাখ প্রতিবন্ধী ব্যক্তি দের মধ্যে ছিল প্রায় ৩ লাখ পোল, সোভিয়েত যুদ্ধবন্দী, সমকামী, রাজনৈতিক বিরোধী ইত্যাদি। মোট নাৎসি অপরাধে নিহতের সংখ্যা আরও বেশি, কিন্তু হলোকাস্ট শব্দটি প্রধানত ইহুদিদের গণহত্যাকে বোঝায়। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ও সুসংগঠিত গণহত্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে।