![]() |
|
ইসরায়েলের পতাকা |
ভৌগোলিক অবস্থান: ৩১°
উত্তর ৩৫° পূর্ব। এর উত্তরে
লেবানন,
উত্তর-পূর্বে
সিরিয়া, পূর্বে
জর্ডান,
ফিলিস্তিনি অধ্যুষিত অঞ্চল; পশ্চিমে ফিলিস্তিনি ভূখণ্ড, ও গাজা উপত্যাকা;
দক্ষিণ-পশ্চিমে মিশর।জাতিসংঘের
বিভাজন পরিকল্পনা: ইহুদিদের দাবির মুখে ১৯৪৭
খ্রিষ্টাব্দের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ রেজোলিউশন ১৮১ গ্রহণ করে, যাতে
ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হয় । এর একটি ইহুদি
রাষ্ট্র (প্রায় ৫৫% ভূমি) এবং একটি আরব রাষ্ট্র (প্রায় ৪৫%), জেরুজালেম
আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। ইহুদি নেতারা এটি মেনে নেয়, কিন্তু আরব পক্ষ
প্রত্যাখ্যান করে।
১৯৪৮ খ্রিষ্টাব্দের দিকে ফিলিস্তিনে ইহুদি সংখ্যা প্রায় ৬ লাখে
পৌঁছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপ আসা ইহুদ িদের
একটি বিরাট অংশ হাগানাহ-সহ অন্যান্য বাহিনীতে যোগদান করে।
ইস্রায়েল স্বাধীনতা ঘোষণা
১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৪ই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে।
তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ১৪ই মে।
ড্যাভিড বেন গুরিয়ন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ
করেন।
আরব ইস্রায়েল প্রথম যুদ্ধ (১৯৪৮)
ইস
[দ্রষ্টব্য: আরব ইস্রায়েল প্রথম যুদ্ধ]
১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৫ই মে, আরব, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক একযোগে ইস্রায়েল আক্রমণ করে। এই আক্রমণের ক্ষেত্রগুলো ছিল-
১৬-১৭ মে আরব অনিয়মিত বাহিনী আক্রমণ করে,
Old City-এর
Jewish Quarter-এর এক-তৃতীয়াংশ দখল করে।
ইস্রায়েলি বাহিনী একাটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
১৮ মে মিশরীয় বিমানবাহিনী তেল আবিবের
Old Central Bus Station-এ বোমা হামলা করে: ৪২ জন নিহত,
শতাধিক মানুষ আহত হয়। এই দিন জর্ডানের আরব লিজিয়ন জেরুজালেমে যোগ দেয়,
Old City-এর লড়াই তীব্র হয়।
১৯ মে মিশরীয় সেনা নেগেভ অঞ্চল ঘিরে ফেলে, দক্ষিণ ফ্রন্টে অগ্রসর হয়। এই দিন ইসরায়েলি বাহিনী জেরুজালেমের প্রধান রাস্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।
১৯ মে মিশরীয় বিমান হাইফার কাছে এয়ারবেসে হামলা করে। ভুল করে সে সময়ে সেখানে
অবস্থানরত ব্রিটিশদের উপর আক্রমণ করেছিল।
২৮ মে আরব বাহিনী জেরুজালেমের Old City-এর Jewish Quarter
দখল করে। এই সময় এই অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা ভেঙে পড়ে।
এই দিন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলি বিমানবাহিনী গঠিত হয়।
এরপর জাতিসংঘের প্রস্তাবে যুদ্ধ বিরতি হয়। প্রাথমিকভাবে এই প্রস্তাব কার্যকরী
হতে ১১জুন পর্যন্ত গড়ায়।
এই সময় বিভিন্ন ফ্রন্টে ছোটখাটো লড়াই চলে। যেমন-