লেহি
ব্রিটিশ শাসিত ফিলিস্তিনে সক্রিয় সবচেয়ে উগ্রপন্থী
দল।
এর পূর্ণ নাম: লোহামেই হেরুত ইসরায়েল'
(Lohamei Herut Israel=LHI), যার অর্থ 'ইসরায়েলের স্বাধীনতার জন্য যোদ্ধা'।
এর সংক্ষিপ্ত নাম তবে ব্রিটিশরা তাদের নেতার নামানুসারে একে 'স্টার্ন গ্যাং'
(Stern Gang) বলে ডাকত।
১৯৪০ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইর্গুন সিদ্ধান্ত নেয় যে, তারা নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটিশদের সাহায্য করবে। কিন্তু আব্রাহাম স্টার্ন
(Avraham Stern) নামক একজন নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তার যুক্তি ছিল—ব্রিটিশরাই প্রধান শত্রু, কারণ তারা ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনে বাধা দিচ্ছে। এই মতভেদের কারণে তিনি ইর্গুন ছেড়ে নিজের দল 'লেহি' গঠন করেন।
ইর্গুন বা হাগানাহর চেয়ে লেহি ছিল অনেক বেশি চরমপন্থী। তাদের মূল বৈশিষ্ট্যগুলো ছিল- তারা মনে করত ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে হলে শুধুমাত্র আলোচনার মাধ্যমে হবে না, বরং গেরিলা হামলা ও গুপ্তহত্যার প্রয়োজন।
ব্রিটিশদের তাড়াতে তারা এমনকি নাৎসি জার্মানির সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিল যদিও তা
শেষ পর্যন্ত সফল হয়নি।
লেহি বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার জন্য বিশেষ পরিচিতি লাভ করতে সক্ষম হয়।
- লর্ড ময়েল হত্যা (১৯৪৪): কায়রোতে ব্রিটিশ মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী লর্ড ময়েলকে লেহি সদস্যরা হত্যা করে।
- ফোক বার্নাডোট হত্যা (১৯৪৮): জাতিসংঘের মধ্যস্থতাকারী ফোক বার্নাডোটকে তারা হত্যা করে কারণ তাদের ধারণা ছিল তিনি ইহুদি রাষ্ট্রের সীমানা ছোট করতে চাইছেন।
১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৪ই মে ইসরায়েল রাষ্ট্র ঘোষিত হওয়ার পর:
তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন সমস্ত আধাসামরিক বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেন।
এই সময় হাগানাহ, ইর্গুন এবং লেহি-সহ সবগুলো দলকে একীভূত করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) গঠন করা হয়।