অঞ্চ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- গমন করা, গমন করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন  পদের তালিকা নিচে তুলে ধরা হলো।

√অঞ্চ্ (গমন করা) +অল (অলচ্) =অঞ্চল।
        
√অঞ্চ্ (পূজা করা) +ত (ক্ত) =অঞ্চিত (পূজিত)।
        
√অঞ্চ্ (গমন করা) +ত (ক্ত)= অঞ্চিত (শিরকর্ম)।


বাংলা ভাষায় এই অর্থযুক্ত অঞ্চ ক্রিয়ামূলটি থেকে
আঁচ ক্রিয়ামূল সৃষ্টি হয়েছে। দেখুন আঁচ।