ত (ক্ত)
সংস্কৃত কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হওয়ার সময় ক্রিয়ামূলের বানানের পরিবর্তন ঘটায়। যেমন‒

এই প্রত্যয়জাত যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।

Öআন্দোল্ (আন্দোলিত করা) +ত (ক্ত) =আন্দোলিত
Öআন্দোলি (আন্দোলিত করা) +
ত (ক্ত) =আন্দোলিত।
√ইষ্ (ইচ্ছা করা)+ ত (ক্ত) =ইষ্ট।
√ঋ (গমন করা, পাওয়া) +ত (ক্ত) =ঋণ
√কণ্ড্ (তুষহীন করা) + ত (ক্ত)= কণ্ডিত
√কুৎস্ (নিন্দা করা) +ত (ক্ত) =কুৎসিত
√ক্ষুদ্ (চূর্ণ করা) +ত (ক্ত)=ক্ষুণ্ণ
√ক্ষুধ্ (ক্ষুব্ধ হওয়া) + ত (ক্ত)=ক্ষুধিত
√গম্ (গমন করা) + ত (ক্ত)=গত
√গুপ্ (রক্ষা করা, গোপন করা) +ত (ক্ত)=গুপ্ত
Öচট্ (ভেদ করা) +ত (ক্ত) =চটিত
√চিৎ (বোধ হওয়া) +ত (ক্ত)=চিত্ত।
√ত্রুট্ (ছিন্ন হওয়া) + ত (ক্ত) =ত্রুটিত
√ত্রৈ  (রক্ষা করা) +ত (ক্ত)=ত্রাণ।
√দী (ক্ষয়) +ত (ক্ত)=দীন
√দীপ্ (দীপ্তি) +ত (ক্ত)=দীপ্ত
√
দৃপ (গর্ব)+ত (ক্ত)=দৃপ্ত
আ-√নহ্ (বন্ধন)+ত (ক্ত) =আনদ্ধ
√
পট্ (আচ্ছাদিত করা) +
ত (ক্ত)= পট্ট
√বৃধ (বর্ধিত হওয়া) + ত (ক্ত)=বৃদ্ধ।
√ব্যধ্ (বিদ্ধ করা) + ত (ক্ত)=বিদ্ধ
√ভা (দীপ্তি) + ত (ক্ত)=ভাত
Öভিদ্ (ভেদ করা)+ ত (ক্ত) =ভিন্ন।
√যুধ্  (যুদ্ধ করা) + ত (ক্ত)=যুদ্ধ
√রম্ (আসক্তি) +ত (ক্ত)=রত
√লী (লীনভাব) +অ (অচ্)=লয়
Öশাস্ (অনুশাসন) +ত (ক্ত)=শাসিত
√সি (বন্ধন করা) +ত (ক্ত)=সিত
√হা (ত্যাগ করা) +ত (ক্ত) =হীন।


সূত্র :