যুধ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- যুদ্ধ করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন পদের তালিকা নিচে তুলে ধরা হলো।

              √যুধ্ (যুদ্ধ করা) + ক্বিপ্ (০)=যুৎ
                
√যুধ্ (যুদ্ধ করা) + অ (অচ্)=যোধ
                
√যুধ্ (যুদ্ধ করা) + অক (ণ্বুল)=যোধক
                
√যুধ্ (যুদ্ধ করা) + অন্ (ল্যুট)=যোধন
                
√যুধ্ (যুদ্ধ করা) + ইন্ (ণিনি)=যোধী
                
√যুধ্ (যুদ্ধ করা) + ত (ক্ত)=যুদ্ধ
 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বাংলা ক্রিয়ামূলগুলো হলো‒
       
সংস্কৃত √যুধ্>প্রাকৃত√জুজ্‌ঝ >বাংলা√জুঝ্।
        
সংস্কৃত √যুধ্>প্রাকৃত√জুজ্‌ঝ >বাংলা√যুঝ।