অশ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ–  ব্যাপ্ত হওয়া বা ছড়াইয়া পড়া, ভোজন করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

√অশ্ (ব্যাপ্ত হওয়া) +উ (কু)= অংশু
√অশ্ (ব্যাপ্ত হওয়া) +ব (ক্বন) =অশ্ব
√অশ্ (ব্যাপ্ত হওয়া) +মি =রশ্মি
√অশ্ (ব্যাপ্ত হওয়া) +ই (ইণ্)=রাশি