উ (কু)

সংস্কৃত কৃৎ প্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন-
১. উ (কু)। বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
২. উ। সরল বাঙ্গালা ভাষার অভিধান/সুবলচন্দ্র মিত্র।
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে থাকে, তার তালিকা-
√অশ্ +উ (কু)= অংশু
√কট্ (বেষ্টন করা)+ উ (কু)=কটু
√বাধ্(ব্যাঘাত, পীড়ন)+উ (কু)=বাহু
√রপ্ (কথন)+উ (কু)= রিপু
√লন্‌ঘ্ (গতি)+উ (কু)=রঘু