কট্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–  বেষ্টন করা, বর্ষণ করা, প্রকটন করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।
 

বেষ্টন করা অর্থে
                   
   
√কট্ (বেষ্টন করা) + অ (অচ)=কট
                       
√কট্ (বেষ্টন করা) + উ (কু)=কটু ।
 

প্রকটন করা অর্থে
                       √কট্ (প্রকটন করা) + অ (ঘঞ্)=কট (আকার, অঙ্গভঙ্গী)