বৃ
১. সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- আবরিত করা।

পরি-√বৃ (আবরিত করা) + অ (ঘঞ্)=পরিবার
√বৃ (আবরিত করা) + তি (ক্তি)=বৃতি (আবরণ)।
√বৃ (আবরিত করা) +অন্ (ল্যুট) =বরণ
√বৃ (আবরিত করা)+উন্ (উনন্)=বরুণ

এই ধাতু থেকে উত্পন্ন সাধিত ধাতু √আবর, √উবর। দেখুন : আবর

২। ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- প্রার্থনা করা। এইক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার তালিকা নিচে দেওয়া হলো।
                বিশেষণ  
√বৃ (প্রার্থনা করা) +অ (অপ্) =বর
                           
√বৃ (প্রার্থনা করা)+অত (অতক)

৩। ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- বরণ করা। এই ধাতু থেকে উত্পন্ন বিশেষ্য ও বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন-

বিশেষ্য    √বৃ (বরণ করা) +অনট =বরণ
          বিশেষণ  
√বৃ (বরণ করা) +অনীয় =বরণীয়

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল: √বারি {√বৃ (বরণ করা) +ই (ণিচ)} ।

 

এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু Öবর। দেখুন : বর

৪
।
ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- বর্ণনা করা, ব্যাখ্যা করা। এই ধাতু থেকে উত্পন্ন বিশেষ্য পদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন-
               
বিশেষ্য   বি-√বৃ (বর্ণনা করা) + অন্ (অনট, ল্যুট)=বিবরণ