দহ্
সংস্কৃত
ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো− দহন করা। এই ক্রিয়ামূলজাত শব্দসমূহের ভিতর যে সকল শব্দ বাংলায় ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হলো।
                   
Öদহ (দহন করা)  +অ (ঘঞ্)=দাহ
                   
Öদহ (দহন করা)  +অন্ (অনট, ল্যুট)=দহন।
                   
Öদহ (দহন করা)  +অনীয় (অনীয়রঃ)=দহনীয়।
                   
Öদহ (দহন করা) +ত (ক্ত), কর্মবাচ্য =দগ্ধ
                    Öদহ (দহন করা)  +য (ণ্যৎ)=দাহ্য

এই ধাতুজাত ণিজন্ত পদ Öদাহি। দেখুন : দাহি।

এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়। এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়।
এর গণ পরিচিত: গণ-৩.
কহ-আদি গণ।
নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের সাধুরীতির তালিকা দেওয়া হলো।

সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ দহে দহেন দহেন দহ দহিস কহি
ঘটমান দহিতেছে দহিতেছেন দহিতেছেন দহিতেছ দহিতেছিস দহিতেছি
পুরাঘটিত দহিয়াছে দহিয়াছেন দহিয়াছেন দহিয়াছ দহিয়াছিস দহিয়াছি
অনুজ্ঞা দহুক দহুন দহুন দহ দ  
অতীত সাধারণ দহিল দহিলেন দহিলেন দহিলে দহিলি দহিলাম
নিত্যবৃত্ত দহিত দহিতেন দহিতেন দহিতে দহিতিস দহিতাম
ঘটমান দহিতেছিল দহিতেছিলেন দহিতেছিলেন দহিতেছিলে দহিতেছিলি দহিতেছিলাম
পুরাঘটিত দহিয়াছিল দহিয়াছিলেন দহিয়াছিলেন দহিয়াছিলে দহিয়াছিলি দহিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ দহিবে দহিবেন দহিবেন দহিবে দহিবি দহিব
ঘটমান দহিতে থাকিবে দহিতে থাকিবেন দহিতে থাকিবেন দহিতে থাকিবে দহিতে থাকিবি দহিতে থাকিব
পুরাঘটিত দহিয়া থাকিবে দহিয়া থাকিবেন দহিয়া থাকিবেন দহিয়া থাকিবে দহিয়া থাকিবি দহিয়া থাকিব
অনুজ্ঞা দহিবে দহিবেন দহিবেন দহিও, দহিয়ো দহিস  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : দহিতে, দহিলে, দহিয়া।